Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
Published : Friday, 7 March, 2025 at 4:52 PM

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনারটেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসর সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরীবলেন, ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও জিবারো ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up