Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
নারী পুলিশকে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক
Published : Sunday, 9 March, 2025 at 11:19 PM

নারী পুলিশকে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক

নারী পুলিশকে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক

সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক। 

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় ওই নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধর করা হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন- সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ  জানায়, কনস্টেবল ইতি খানম গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। দুপুরে তিনি সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় সাভার মডেল থানার সামনে থেকে রিকশা নিয়ে থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। 

ওই সময় পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার রিকশার সামনে চলে আসে।  তখন ওই প্রাইভেট কার চালক উত্তেজিত হয়ে ওঠেন।  একপর্যায়ে কনস্টেবল ইতি নিজের পরিচয় দিয়ে গাড়িচালকে শান্ত হতে বলেন। কিন্তু গাড়িচালক লোহার রড বের করে তাকে বেধড়ক মারধর করেন। 

এ বিষয়ে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, আমি গাড়িতে ছিলাম না।  তবে ঘটনা শুনে আমি তাকে শাসিয়েছি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা বলেন,  ওই নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় অভিযুক্তের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তাকে আটকের জন্য অভিযান চলছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
Saturday, 8 November, 2025
ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Tuesday, 28 October, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 13 October, 2025
মুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Friday, 3 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up