Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত
Published : Monday, 10 March, 2025 at 5:40 AM

নয়ারহাট এলাকার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে

নয়ারহাট এলাকার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক নিহত হয়েছেন।

রোববার (০৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত দিলীপ দাস (৫২) আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন, রাতে তারাবির নামাজের সময় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিলেন। পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তখন ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। 

তিনি বলেন, পরে চারজন দুর্বৃত্ত দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় দোকান মালিকের স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেননি।  

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, ককটেল ফাটিয়ে ও দোকান মালিককে কুপিয়ে একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে কী পরিমাণ স্বর্ণ বা টাকা লুট হয়েছে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের এমারজেন্সিতে নেয়া হয়েছিল। তার শরীরে রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেয়ার সময়েই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
Saturday, 8 November, 2025
ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Tuesday, 28 October, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 13 October, 2025
মুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Friday, 3 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up