Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন
Published : Tuesday, 11 March, 2025 at 10:17 AM

আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ঢাকার সাভার আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে সকাল ৭ টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।

বর্তমানে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দেশ সংবাদ/এনএস 


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up