Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যশোরে প্রশিক্ষণ উড়োজাহাজের ক্রাশ ল্যান্ডিং
Published : Thursday, 13 March, 2025 at 8:42 PM

দুর্ঘটনায় গ্রোব-১২০টিপি প্রশিক্ষণ বিমান

দুর্ঘটনায় গ্রোব-১২০টিপি প্রশিক্ষণ বিমান

জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর একটি গ্রোব-১২০টিপি প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার (১৩ মার্চ) নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনা কবলিত হয়েছে। বিমানটি বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে বেলা ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up