Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
লাপাত্তা ভারতীয় ঠিকাদার
Published : Monday, 17 March, 2025 at 11:06 AM

সাত মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ হাইটেক পার্কের নির্মাণকাজ

সাত মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ হাইটেক পার্কের নির্মাণকাজ

সাত মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ হাইটেক পার্কের নির্মাণকাজ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৪৫ শতাংশ কাজ বাকি রেখেই পালিয়ে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যেমন দেখা দিয়েছে অনিশ্চয়তা, তেমনি কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে ১৫৩ কোটি টাকার নির্মাণসামগ্রী।

আইটি খাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় যেখানে ছিল প্রায় আড়াইশো শ্রমিকের বিশাল কর্মযজ্ঞ, সেখানে এখন অনেকটাই সুনসান নীরবতা। পড়ে আছে ভারী যন্ত্রপাতি-নির্মাণ সামগ্রী।

নির্ধারিত সময় শেষে এক বছর সময় বাড়িয়েও শেষ করা যাচ্ছে না ময়মনসিংহ হাইটেক পার্ক নির্মাণের কাজ। ৫৫ শতাংশ কাজ হওয়ার পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এলঅ্যান্ডটি’ ও পরামর্শক প্রতিষ্ঠান ভয়েন্টস সলিউশন প্রাইভেট লিমিটেড লাপাত্তা হওয়ায় সাত মাসেরও বেশি সময় ধরে বন্ধ হাইটেক পার্ক নির্মাণের কাজ। এতে পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণসামগ্রী।

প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২০ সালে ময়মনসিংহ নগরের কিসমত এলাকায় ৬ দশমিক ১ একর জমির ওপর হাইটেক পার্কের কাজ শুরু হয়। সাত তলা বিশিষ্ট এই ভবনের প্রতি তলায় ১৫ হাজার বর্গফুট জায়গা থাকবে। ২০২৪ সালের জুনে কাজ শেষ না হওয়ায় চলতি বছরের জুন পর্যন্ত আরও এক বছর সময় বাড়ানো হয়। ময়মনসিংহ হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা আছে প্রায় ১৫৩ কোটি টাকা। পার্কটি চালু হলে প্রতিবছর অন্তত এক হাজার তরুণের প্রশিক্ষণ গ্রহণ ও তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় বাসিন্দা শহীদুল আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইটেক পার্কের কাজও বন্ধ রয়েছে। আমরা চাই দ্রুত পার্কটি বাস্তবায়িত হোক। এটি চালু হলে আমাদের এলাকার চিত্র বদলে যাবে। আমাদের এলাকার ছেলে-মেয়েরা এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হবেন।’
 
আবু সাঈদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘পার্কটি চালু হলে বিভিন্ন কোর্স করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আইটি খাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. সাহিদুজ্জামান বলেন, ‘প্রকল্পটি চালু করতে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে হলেও কাজটি শেষ করা দরকার।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিনিধি হিসেবে দেখভালের জন্য উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রকল্পটিতে রয়েছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠান ভীতসন্ত্রস্ত হয়ে ভারতে চলে যাওয়ায় পুরো প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিক সংকটে কাজ বন্ধ রয়েছে। তবে ধীরে ধীরে কাজ চালুর চেষ্টা চলছে।

ইতিমধ্যে প্রকল্পটির ৫৫ শতাংশ কাজ হয়ে গেছে। আমরা এক বছর সময় পেলে কাজ সম্পন্ন করে হস্তান্তর করতে পারব।’

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বলেন, ‘প্রকল্পটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। আশাকরি শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ দেখতে পাব।’

দেশসংবাদ/এনএস

আপনার মতামত দিন
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 July, 2025
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 22 June, 2025
ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 13 June, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up