Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যশোরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
Published : Wednesday, 19 March, 2025 at 1:28 PM

অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে  তিনজন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশ নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক গাড়িসহ পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up