Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কিশোরগঞ্জ বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
Published : Tuesday, 8 April, 2025 at 1:22 PM

মৃত পুলিশ সদস্য আমিনুল ইসলাম।

মৃত পুলিশ সদস্য আমিনুল ইসলাম।

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকায় জনৈক শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে।

স্বজনরা জানান, আমিনুল ইসলাম ৪ বছর ধরে কিশোরগঞ্জে পিবিআইতে কর্মরত ছিলেন। গত ঈদে তিনি ছুটিতে বাড়িতে যান। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে ৫ এপ্রিল তিনি কিশোরগঞ্জ আসেন এবং ৬ এপ্রিল ডিউটি করেন। ৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না।
 
সোমবার রাতে তিনি বাসায় একা ছিলেন। দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে, তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up