Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
Published : Tuesday, 8 April, 2025 at 10:06 PM

নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (০৮ এপ্রিল)  রাজধানীতে ইনভেস্টমেন্ট সামিটে নাসা ও স্পারসোর চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের ৫৪তম সদস্য হলো বাংলাদেশ। এতে, গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ।

বাংলাদেশে মহাকাশ নিয়ে গবেষণা করতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো। যাত্রার ৪৫ বছর অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি স্পারসো।

তবে, মহাকাশ গবেষণা কাজকে আরও ত্বরান্বিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান-নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়, অর্থনৈতিক সহযোগিতাসহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশের স্পারসো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা আজকে ৫৪তম দেশ হিসেবে জয়েন করলাম। ৫৩টা দেশ নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। এই অ্যাকর্ডটাতে যে আমরা সাইন করলাম বা সাইন করে জয়েন করলাম এতে আমাদের কি লাভ হলো এ প্রশ্ন যদি করেন, তাহলে এই লাভ দেখতে আমাদের ২০–২৫ বা ৩০ বছর সামনে যেতে হবে।’

আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মত দেশ এই আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
এআইয়ের যুগে টাকার প্রয়োজন কমবে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 27 July, 2026
ভয়াবহ লোডশেডিংয়ে ৮ জেলা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 October, 2025
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up