Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড
Published : Friday, 11 April, 2025 at 1:23 PM

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরিক্ষাকেন্দ্র কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের বাম পাশে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি কক্ষগুলোতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চারটি কক্ষ পুরে ছাই হয়ে যায়। 

কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন ঢাকা পোস্টকে জানান, প্রতিষ্ঠানটি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষার্থীদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রতিষ্ঠানের যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেগুলোতে সিট প্লানিং ছিল না। আজ যেভাবে এসএসসি পরীক্ষা হয়েছে । আগামীতেও সেভাবেই পরীক্ষা হবে।

অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য ছুটে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। রক্ষা করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up