Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ
Published : Saturday, 12 April, 2025 at 11:22 AM

অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা

অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা

কুষ্টিয়া সদরের বটতৈলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের কর্মী। অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে বটতৈল মোড়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বলেন, এলাকাবাসী মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছেন। তাদের দাবি, বাসের মালিককে হাজির করতে হবে। তার আগে মরদেহ নেওয়া যাবে না।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, সড়ক অবরোধের খবর শুনেছি। সমাধানের চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up