Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নিহত ২
Published : Saturday, 12 April, 2025 at 12:34 PM

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই বাসের ধাক্কায় নয়ন (২৫) ও রনি (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বটতৈল ঈদগাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক সৈয়দ আল মামুন।

নিহত নয়ন ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা ও রনি ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা দুজনেই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় নয়ন ও রনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান আহত হন। তারা তিনজনই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। 

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে খুলনাগামী একটি বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up