Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল
Published : Monday, 14 April, 2025 at 9:30 AM, Update: 14.04.2025 6:33:01 PM

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল

বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ।

সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।

শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। এছাড়া ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেয় তারা।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শুভ জন্মাষ্টমী আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
বইমেলা কবে, যা জানালো বাংলা একাডেমি
নিজস্ব প্রতিবেদক
Monday, 3 November, 2025
রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up