Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চাঁদপুরে ১১ দোকান আগুনে পুড়ে ছাই
Published : Sunday, 20 April, 2025 at 12:07 PM

সংগৃহীত

সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারের ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে।

বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকানি জানান, প্রথমে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখেন।  পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এসময় মাইকিং করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

এরইমধ্যে আগুনে খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক-ব্যাটারির দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরানবাজার ও ফরিদগঞ্জ থেকে ছুটে আসা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up