Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
Published : Wednesday, 23 April, 2025 at 11:56 PM

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে বরগুনার বেতাগী উপজেলার খাইরুল বেপারী নামে এক শিক্ষার্থী। 

তিনি ওই উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে খায়রুল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে ওই পরীক্ষার্থী বাবা আমজেদ বেপারী (৬৩) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় নামক এলাকার বাসিন্দা ছিলেন। 

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আমজেদ বেপারী পেশায় একজন দিনমজুর ছিলেন। তার তিন ছেলে-মেয়ের মধ্যে এসএসসি পরীক্ষার্থী খাইরুল সবার ছোট। গতকাল রাত ৩টার দিকে আমজেদ হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন। 

এর পরপরই তিনি মৃত্যুবরণ করেন। তবে চলমান এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী সকালে খাইরুলের পরীক্ষা থাকায় বাবার মরদেহ বাড়িতে রেখেই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে।  

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী সাংবাদিকদের বলেন, এসএসসি পরীক্ষার্থী খাইরুলের বাবার মৃত্যুর খবর জেনেছি। পরবর্তী সব পরীক্ষায় অংশ নিয়ে সে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে ব্যাপারে প্রশাসনিকভাবে খোঁজ রাখা হবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up