Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেয়া হয়েছে
Published : Monday, 12 May, 2025 at 9:10 AM

বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেয়া হয়েছে

বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেয়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে যাওয়া ৭৮ জন বাংলাভাষীকে শ্যামনগর থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিভারাইন বর্ডার গার্ডের (আরবিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। 

তিনি বলেন, তাদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক, আর বাকি ৭৪ জন বাংলাদেশি। বেশিরভাগের বাড়ি বরিশাল, খুলনা ও নড়াইল জেলায়।

রোববার (১১ মে) দুপুর ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকৃতদের স্থানীয় লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে তাদের সাতক্ষীরার শ্যামনগরে আনা হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের হস্তান্তর করা হয় কাকা-দোবেকী কোস্টগার্ড ক্যাম্পে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, ক্যাম্প থেকে আমাকে জানানো হয়, উদ্ধারের পর বেশিরভাগ মানুষ কয়েক দিন না খেয়ে থাকায় শারীরিকভাবে ভেঙে পড়েছেন। পরে দ্রুত স্যালাইন, পানি ও শুকনো খাবার নিয়ে আমরা পৌঁছাই। গিয়ে দেখি, অধিকাংশই দুর্বল, তবে নির্যাতনের কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন, বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ড থানায় হস্তান্তর করবে। এরপর তাদের নাম-পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up