Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৫১
Published : Saturday, 31 May, 2025 at 9:40 PM

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৫১

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৫১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্য ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫১ জনে পৌঁছেছে। আকস্মিক এই বন্যায় আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 

শনিবার দেশটির জরুরি সেবা সংস্থার একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

দেশটির নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আওদু হুসেইনি শনিবার বন্যায় প্রাণহানির নতুন এই সংখ্যা জানিয়েছেন। এর আগে শুক্রবার বন্যায় দেশটিতে ১১৭ নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

ইব্রাহিম আদু হুসেইনি বলেছেন, বন্যায় ৫০০ টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েক দিন পরও উদ্ধারকারীরা মরদেহের সন্ধানে কাদা এবং ধ্বংসাবশেষের মাঝে তল্লাশি অভিযান পরিচালনা করছেন।

মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেইব্রাহিম আওদু হুসেইনি এএফপিকে বলেন, শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৫০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে এবং দুটি সেতু ভেঙে গেছে।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেড ক্রসের নাইজার রাজ্য শাখার প্রধান গিডিয়ন আদামু বলেন, উদ্ধারকারী দলগুলো বন্যা কবলিত এলাকার বিপরীত দিকে অবস্থিত জেব্বার দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up