| শিরোনাম: |
|
নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ৮ সেনা নিহত, ছবি: সংগৃহীত
শনিবার বর্নো রাজ্যে ঘটনাটি ঘটে। একই দিন রাজ্যের রাজধানী মাইদুগুরিতে যান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইদি শাইবু। কয়েক দিন আগে একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৫ সেনা ও জঙ্গিবিরোধী মিলিশিয়া বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় খোঁজখবর নিতে তিনি সেখানে যান।
নাইজেরিয়ার কানো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে জঙ্গি সহিংসতা শুরু হয়। গত দুই বছরে আবারও এ সহিংসতা বেড়েছে।
সর্বশেষ হামলার সময় সেনারা গামবোরু শহরের বাইরে একটি মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। জঙ্গিবিরোধী মিলিশিয়া সদস্যরা ওই কাজে নিয়োজিত ছিলেন। সেনারা তাদের তদারকি করতে গেলে টহলযানটি পুঁতে রাখা ওই স্থলমাইনের উপর উঠে যায়। এতে বিস্ফোরণ ঘটে এবং যানের আট আরোহীর সবাই নিহত হন। তারা এ হামলার জন্য ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সকে (আইএসডব্লিউএপি) দায়ী করেছে। ওই এলাকায় গোষ্ঠীটি সক্রিয় রয়েছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|