Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তেলবাহী লরিচাপায় নিহত ৩
Published : Wednesday, 4 June, 2025 at 11:42 PM

মরহেদ

মরহেদ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের মোবারকপুর এলাকায় তেলবাহী একটি লরির চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী লরিটি শেরপুর শহর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিল, আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে শহরের দিকে আসছিল। মোবারকপুর এলাকায় পৌঁছালে লরিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আহত অবস্থায় আরও একজনকে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আয়নাল হক জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে, এখনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আমি এখনো ঘটনাস্থলে আছি, মরদেহ দুটি শনাক্তের চেষ্টা চলছে। 

হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম গোলাম হোসেন ইমরান (২২) তিনি শেরপুর সদর উপজেলার যোগিনীমোড়া নামাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে । তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।

ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ আনজুম সিয়াম। 

তিনি জানান, ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তিনি মারা যান।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up