Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রাক চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত
Published : Thursday, 5 June, 2025 at 8:03 PM

দুর্ঘটনা স্থলে উৎসুক জনতার ভিড়

দুর্ঘটনা স্থলে উৎসুক জনতার ভিড়

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার পথে ট্রাক চাপায় স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলা ভাটই বাজার তামাক সেন্টারের সামনে এ দুর্ঘনাটি ঘটে।

নিহতরা হলেন- ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৩), সেলিনা খাতুন (৩৮) ও মাহিম (৮)। গোলাম মোস্তফা শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।

প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ৮ বছরের শিশু সন্তান মাহিমকে নিয়ে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কের তামাক সেন্টারের কাছে পৌঁছালে একটি বালি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলের মারা যায় শিশু মাহিম। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সেলিনা ও গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে মাইলমারী গ্রামের লিটন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের মার্কেট করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up