Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এবার মেট্রোরেলে ভ্রমণের সময় মাস্ক পরার অনুরোধ
Published : Monday, 9 June, 2025 at 11:02 PM

মেট্রোরেল

মেট্রোরেল

বাংলাদেশ রেলওয়ের পর এবার মেট্রো রেল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সোমবার (০৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

এর আগে, গতকাল ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার অনুরোধ করছে।

দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up