Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
Published : Friday, 20 June, 2025 at 9:25 PM, Update: 20.06.2025 10:05:54 PM

দুর্ঘটনা কবলিত যানবাহন

দুর্ঘটনা কবলিত যানবাহন

ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার এবং অটোরিকশার চালক ও আরও ৪ যাত্রী। পরে আহত ৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায় স্থানীয়রা। সেখানে অটোচালক আলম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, তাদের মরদেহ থানায় রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up