Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
Published : Thursday, 3 July, 2025 at 11:54 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সেনাবাহিনীর অভিযানে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সেনাবাহিনী তিনটি এসএমজি, একটি রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up