Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ
Published : Thursday, 10 July, 2025 at 3:53 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি সাইকুল নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ আছেন ৩ জেলে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি  নিশ্চিত করেন। 

নিখোঁজ জেলেরা হলেন- পাথারঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা নামক এলাকার আবাসনের বাসিন্দা কবির হিয়ালী (৪৫) ও সোহাগ (৩০)। এবং কাঠালতলী ইউনিয়নের বাসিন্দা গোপাল চন্দ্র (৪০)।

খোঁজ নিয়ে জানা যায়, সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামে একটি ট্রলার গত মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। তবে ওই ট্রলার থেকে ডুবে গিয়ে নিখোঁজ হওয়া বাকি ৩ জেলেকে উদ্ধার করতে পারেনি তারা।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ট্রলার ডুবির ঘটনাটি আমারা জানতে পেরেছি। নিখোঁজ তিন জেলেকে উদ্ধারের জন্য দুটি ট্রলার গেছে। তবে সমুদ্রে আবহাওয়ার অবস্থা ভালো না থাকায় কোথায় এ ঘটনা ঘটেছে তা নির্ণয় করাটাই মুশকিল। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up