Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
স্বামীর পরকীয়া ঠেকাতে স্ত্রীর ‘বোমা গুজব’
Published : Saturday, 12 July, 2025 at 1:18 PM

ফাইল ছবি

ফাইল ছবি

স্বামী প্রেমিকা নিয়ে পালিয়ে যাচ্ছিল কাঠমান্ডুতে। তার যাওয়া ঠেকাতে বিমানে বোমা আছে মিথ্যা তথ্য দিয়েছিল স্ত্রী। আর তাতেই সৃষ্টি হয় তোলপাড়। তবে শেষ রক্ষা হয়নি। স্বামী প্রেমিকা নিয়ে চলে যায় কাঠমান্ডুতে।

এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে বোমা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র‍্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল।

শনিবার (১২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

তিনি জানান, গত ১১ জুলাই বিকেলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে এক মহিলা কণ্ঠ জানায়, ‘ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা জাতীয় বস্তু থাকতে পারে’। সে অনুযায়ী উড়োজাহাজটি থামিয়ে তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি।

পরবর্তীতে ফোনকল ট্র্যাক করে ০১৬২৩৬৯৬২৮২ নম্বরটির সূত্র ধরে দক্ষিণখান ও উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে ইমনের স্ত্রী তাহমিনা, ইমনের মা ও ইমরান নামে আরও একজনকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিনা কারণে এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা গুরুতর অপরাধ।

র‍্যাব জানিয়েছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up