Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা
Published : Monday, 14 July, 2025 at 1:48 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত‍্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন ময়না আক্তার (২৫) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) ও নিরব (২)। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা। গতকাল রাতের যেকোনো সময় এই হত‍্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত‍্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদে জন‍্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 7 August, 2026
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up