Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ
Published : Wednesday, 16 July, 2025 at 7:21 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকেল থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সোয়া ৫টা) আন্দোলনকারীরা সড়কে অবস্থান করছেন।

ফেনী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up