Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
Published : Sunday, 20 July, 2025 at 1:03 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—কলমাকান্দা উপজেলার কুড়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। নিহত দম্পতির দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

জানা যায়, নিহত সোহাগ পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। তিনি অনেক দিন যাবৎ তার শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। রোববার সকালে কুড়ালিয়া গ্রামের ঝুমার বাবা রহিম উদ্দিনের বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। শনিবার রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরে বাড়ির অন্য সদস্যরা দেখতে পান ঘরের ভিতরে ধরণার সঙ্গে (বাঁশের সাপোর্ট দেওয়া) রশিতে সোহাগ ও ঝুমার মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 7 August, 2026
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up