Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের ওপর হামলা, আহত ১২
Published : Wednesday, 30 July, 2025 at 8:44 PM

 বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা

বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা

কুমিল্লার মুরাদনগর উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আসিফ মাহমুদের অন্তত ১২ সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরে এনসিপির নেতাকর্মী ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পাশের জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোঁড়া হয়। এরপরই দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এনসিপির ১০ থেকে ১২ জন সমর্থক আহত হন। 

আহত ইউপি সদস্য শেখর বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ শুরু করার পরপরই আমাদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেন এবং শরীরের বিভিন্ন অংশ আঘাত করে।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর তারা শত শত ঈট পাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে, এ সময় অর্ধ শতাধিক সমর্থক আহত হন। এছাড়া আমাদের মেম্বারের অবস্থা গুরুতর।

কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, ‘আজকে মুরাদনগরের সদরে এনসিপির সমর্থনের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। তবে এনসিপির সমর্থকদের অর্ধশতাধিক আহতের বিষয়টি তদন্ত করে দেখবেন। এছাড়াও কারা এ হামলার ইন্ধনদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up