Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাইক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
Published : Sunday, 3 August, 2025 at 10:38 PM

বাইক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

বাইক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেল ও  একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। 

রোববার (৩ আগস্ট) বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চার জন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিলেট প্রতিনিধি
Saturday, 22 August, 2026
রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি প্রতিনিধি
Sunday, 16 August, 2026
কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩
গাজীপুর প্রতিনিধি
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up