Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ২ ফিলিস্তিনির
Published : Sunday, 22 November, 2026 at 5:06 PM

গাজায় ইসরায়েলি হামলা, ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা, ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এসব হামলায় দিনদিন বাড়ছে প্রাণহানির সংখ্যা।

এ ছাড়া উত্তর গাজায় একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন ধরনের সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে। খান ইউনিসের পূর্বাঞ্চলে সামরিক যান থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া উত্তর গাজায় একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সিটির উপকূল লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ। মধ্য গাজায় ইসরায়েলি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর খবর পাওয়া গেছে।

গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সুত্রঃ আলজাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 21 November, 2026
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up