Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
Published : Sunday, 22 November, 2026 at 3:37 PM

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুন, ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুন, ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন। রাজধানী জাকার্তার কাছের বান্তেন প্রদেশের তিনতলা কারখানাটিতে আগুন লাগার পর উদ্ধার অভিযান চলছে।

রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, ফনুসা আগুং মুলিয়া কারখানা থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার কর্মকর্তা রিজকি দ্বিয়ানতো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, কারখানার কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নেভানোর পাশাপাশি বিভিন্ন স্থানে পানি দিয়ে তাপমাত্রা কমানোর কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

তিনি জানান, আগুন লাগার ১২ ঘণ্টার বেশি সময় পরও সেরাং জেলা ও বান্তেন প্রদেশের দমকলকর্মীরা কারখানার বিভিন্ন অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও ইন্দোনেশিয়ান রেড ক্রিসেন্টের সদস্যরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে যেসব স্থানে শ্রমিকেরা আটকা পড়ে থাকতে পারেন, সেসব এলাকায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন কর্মী ছিলেন।

কারখানাটিতে দুধ দিয়ে তৈরি স্ন্যাকস ও মিষ্টি ‘মিলকিটা’ উৎপাদন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তিনতলা ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভেতরের দৃশ্যে আগুনে কারখানার যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে যাওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও দেখা যায়।

স্থানীয় সম্প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার বাইরে নিখোঁজ কর্মীদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 November, 2026
ফের বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 12 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up