Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নাইজারে বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
Published : Thursday, 21 August, 2025 at 2:04 PM

ফাইল ছবি

ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জন মারা গেছেন। দেশটির কর্তৃপক্ষ জানায়, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ।

বার্তাসংস্থা আনাদোলু বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

নাইজারের সিভিল প্রটেকশন অধিদফতরের তথ্য অনুযায়ী, বন্যায় ৩৩৯ মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং অন্য ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হন ৭০ জন এবং বন্যায় ২৫৭টি গবাদিপশু মারা গেছে।

বন্যা প্রতিরোধে জাতীয় কমিটি জানিয়েছে, এর মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে তারা। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

আনাদোলু জানায়, বিশ্বব্যাপী সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up