Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
টেকনাফের ওপারে আবারও ব্যাপক গোলাগুলি
Published : Saturday, 23 August, 2025 at 4:49 PM

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের ওপারে রাখাইনে রাতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সেটা স্পষ্ট করে জানা যায়নি। 

শুক্রবার (২২ আগস্ট) রাত ১০ থেকে ১১টা নাগাদ থেমে থেমে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইনে গোলাগুলির এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।

হোয়াইক্যংয়ের স্থানীয় জেলে নুরুল আলম বলেন, শুক্রবার রাতে আমাদের গ্রামের ওপারে মিয়ানমার রাখাইনে হঠাৎ গোলাগুলি শুরু হলে এপারে বিকট শব্দ ভেসে আসে। থেমে থেমে টানা ১ ঘণ্টার মতো এই শব্দ শোনা যায়। নতুন করে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা আতঙ্কের কারণ। এর বছরখানেক আগে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের সময় দিনে রাতে গোলাগুলির ঘটনা ঘটেছিল। তখন আমরা যারা সীমান্তে বসবাস করি খুবই আতঙ্কে ছিলাম।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, শুক্রবার রাতে হোয়াইক্যংয়ে ওপারে রাখাইন সীমান্তে গোলাগুলির ঘটনা কাদের মধ্যে ঘটেছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে এ ঘটনা ঘটতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
রাঙামাটি প্রতিনিধি
Thursday, 22 October, 2026
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 21 October, 2026
চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 21 October, 2026
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি প্রতিনিধি
Friday, 16 October, 2026
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up