Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ
Published : Wednesday, 27 August, 2025 at 12:34 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। অপরদিকে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকীর্ণ সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ও অঙ্গহানি হচ্ছে। দ্রুত সংস্কার না হলে তারা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

দেবপুর এলাকায় বিক্ষোভে বক্তব্য রাখেন- ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যরা।

পরে দেবপুর এলাকায় এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থানার ওসি আজিজুল হক। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

সওজ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তসাপেক্ষ। তবে সড়কটি সংস্কারের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার প্রস্তুতি চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up