Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু
Published : Monday, 1 September, 2025 at 9:14 AM

মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে

মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিল। সে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার সিদ্দিক প্রামাণিকের ছেলে।
  
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up