Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাকের ও শামীমের ব্যাটে লড়াকু পুঁজি বাংলাদেশের
Published : Saturday, 13 September, 2025 at 11:23 PM

 ৩৪ বলের ৪২ রান করেন শামীম

৩৪ বলের ৪২ রান করেন শামীম

এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগারদের টপ অর্ডার। তবে মিডিল অর্ডারে জাকের ও শামীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে তানজিদ তামিমকে বোল্ট আউট করেন নুয়ান তুষারা। পরের ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছে সাজঘরের পথ ধরেন পারভেজ ইমনও।

এতে দলীয় রান যোগ হওয়ার আগে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরার জন্য ব্যাটিং লড়াই করছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। পঞ্চম ওভারে বল আকাশে তুলে দেন হৃদয়, তা তালুবদ্ধ করতে পারেনি আসালাঙ্কা। কিন্তু লঙ্কান অধিনায়কের হতাশা বাড়াননি এই টাইগার ব্যাটার।

পরের বলেই রান আউট হন হৃদয়। এতে দলীয় ১১ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তবে অপর প্রান্ত থেকে লড়াই করতে থাকেন লিটন। এতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি লিটন।

দশম ওভারে পঞ্চম বলে ক্যাচ আউট হন তিনি। এতে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। দুজনের ব্যাটে ভর করে ১৬ ওভারে দলী সেঞ্চুরির দেখা পায় টাইগাররা। ৪১ বলে ৫২ রানে জুটি গড়ে তারা। 

শেষ পর্যন্ত শামীমের ৩৪ বলের ৪২ রান এবং জাকের আলীর  ৩৪ বলের অপরাজিত ৪১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া ‍নুয়ান তুষারা ও দুশমান্থা চামিরা নেন একটি করে উইকেট।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
Thursday, 23 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up