Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
Published : Sunday, 14 September, 2025 at 10:45 PM

আশুলিয়া থানা

আশুলিয়া থানা

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের শিশুকন্যা জামিলা (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা দেখেন, খাটের ওপর স্ত্রী ও সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 October, 2026
টঙ্গীর কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 14 October, 2026
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 14 October, 2026
নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up