Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
Published : Sunday, 21 September, 2025 at 4:18 PM

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিতসহ দেশে আইনশৃঙ্খলা বিনষ্ট করা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, দেশবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ওই মিছিলে অংশ নেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি মিছিল বের করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up