Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
Published : Tuesday, 30 September, 2025 at 10:55 AM

ফাইল ছবি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে টানা ৪ দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রোববার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হবে পুঁজিবাজারে লেনদেন চলবে।

এ ছাড়া অন্য দিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
খেলাপি ঋণ ফের ছাড়াল ৬ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up