Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিহত ১
Published : Friday, 3 October, 2025 at 1:22 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরে তুরাগ নদে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনে এসে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিশুটির নাম অঙ্কিতা রানী দাস (৪)।  

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন তুরাগ নদের চাপাইর সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো তন্ময় (১০) নামে আরও একটি শিশু নিখোঁজ রয়েছে। 

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় আসেন তারা। এসময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিল। অন্যরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিত ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হন। রাতভর নিখোঁজ দুই শিশুর স্বজনদের আহাজারি দেখা যায় সেখানে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, গতকাল এ ঘটনার পর আমরা রাতে ঠিক মতো উদ্ধার কাজ চালাতে পারিনি। পরে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে কাজ চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up