Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার
Published : Sunday, 12 October, 2025 at 11:00 PM

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা  হয়েছে। রোববার (১২ই) অক্টোবর বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্সে রুমে জেলা প্রশাসনের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনির পক্ষ থেকে হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসতে আহ্বান জানালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ৮ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।
 
হরতাল কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসকারী বাঙালি জনসাধারণের ওপর চলমান বৈষম্যের প্রতিকার চেয়ে এই অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতালের মতো কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছিল। বান্দরবান জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেও প্রতিকার পাইনি। 

আজ রোববার জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ৮ দফা দাবির যেগুলো বাস্তবায়ন তার মাধ্যমে করা সম্ভব, তিনি অতিদ্রুত তা বাস্তবায়ন করবেন আর যে সকল দাবি জেলা প্রশাসকের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সে সকল দাবি তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। এই ভিত্তিতে আমরা আগামীকাল ১৩ অক্টোবর বান্দরবানে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি
রাঙামাটি প্রতিনিধি
Saturday, 29 August, 2026
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up