Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ■ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ■ লালবাগ থেকে ৪ কোটির নিষিদ্ধ পলিথিন জব্দ ■ শিশু ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না ■ জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী ■ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো ■ ফ্রান্সের নতুন কোচ জিদান
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
Published : Tuesday, 28 July, 2026 at 8:00 PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

গত সোমবার রাতে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত ছিলেন।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা অবসর-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 28 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up