Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঘরে বসেই মিলবে পাসপোর্ট ■ চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ■ ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ■  কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা ■ ৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা ■ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঘরে বসেই মিলবে পাসপোর্ট
Published : Monday, 3 August, 2026 at 6:33 PM

পাসপোর্ট, ছবি: সংগৃহীত

পাসপোর্ট, ছবি: সংগৃহীত

নাগরিক সেবা আরও সহজ, আধুনিক ও সময় সাশ্রয়ী করতে আবেদনকারীর বাসায় সরাসরি পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে দেশের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থায় গতি আনতে বড় ধরনের আধুনিকায়ন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির ‘অনলাইন ভিসা সিস্টেম’ চালু করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা বাস্তবায়নে মোট ৮ লাখ ৭০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) বরাদ্দের প্রয়োজন ধরা হয়েছে। আবেদনকারীদের ব্যক্তিগত সময়, যাতায়াত ও খরচ কমাতে সরাসরি ঘরে বসেই পাসপোর্ট পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাটি চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে মোট ৮ লাখ ৭০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) বরাদ্দের প্রয়োজন ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৯০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১৩ লাখ টাকা) এবং পরবর্তী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) অবশিষ্ট ৫ লাখ ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ২৪ লাখ টাকা) বরাদ্দের প্রয়োজন হবে। নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়নের আগে প্রশাসনিক অনুমোদন, বাজেট বরাদ্দ, নিরাপদ বিতরণব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হবে।

পাসপোর্ট একটি স্পর্শকাতর রাষ্ট্রীয় নথি। তাই এর বিতরণব্যবস্থাকে আধুনিক ও নাগরিকবান্ধব করা সময়ের দাবি। হোম ডেলিভারি চালু হলে মানুষের সময় ও ভোগান্তি কমবে, একইসঙ্গে সেবার মানও বাড়বে। তবে পাসপোর্ট যেন ভুল ব্যক্তির হাতে যাওয়ার কোনো সুযোগ না থাকে সে জন্য প্রতিটি ধাপে শক্তিশালী পরিচয় যাচাই (ভেরিফিকেশন), নিরাপদ চেইন অব কাস্টডি ও ডিজিটাল ট্র্যাকিং নিশ্চিত করতে হবে। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ঘরে বসেই মিলবে পাসপোর্ট
দেশ সংবাদ ডেস্ক
Monday, 3 August, 2026
ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 2 August, 2026
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up