Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ■ ঘরে বসেই মিলবে পাসপোর্ট ■ চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ■ ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ■  কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা ■ ৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা
ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান
Published : Monday, 3 August, 2026 at 5:59 PM

 পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি, ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না।

তিনি জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালি আবার পুরোপুরি চালু হবে না।

ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে। তবে ইরান ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 August, 2026
হরমুজ নিয়ে অনড় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
ইরানে বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up