Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ■ শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি সরকারের ■ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ■ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ ■ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর ■ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ■ প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
Published : Thursday, 6 August, 2026 at 5:50 PM

সচিবালয়ের সামনে পুলিশ মোতায়েন, ছবিঃ সংগৃহীত

সচিবালয়ের সামনে পুলিশ মোতায়েন, ছবিঃ সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর পৌনে ১টার দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন কাজে সেখানে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেক লোককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রবেশের আশায় তারা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে ভিড় করে আছেন।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up