Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না ■ সালমান শাহ হত্যা মামলায় ডন আটক ■ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু ■ রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি ■ ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি ■ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত ■ বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
Published : Sunday, 9 August, 2026 at 3:37 PM

হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও নিশ্চিতভাবে কেবল হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু নিশ্চিত হামে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জনসহ মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত আক্রান্ত ১৭ হাজার ১১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
হামের উপসর্গে আরো ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 11 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up