Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন
Published : Tuesday, 25 August, 2026 at 5:36 PM

হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৪৪ জন, আর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

উপসর্গজনিত মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৭৬ জন। এরপর সিলেটে ১৪২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জন মারা গেছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনের। একই সময়ে নতুন করে ৯১ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে দেশে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সে হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up