Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু ■ ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন ■ অটোরিকশার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক ■ পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বার্তা ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ ■ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে ■  সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
Published : Monday, 17 August, 2026 at 4:19 PM

হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৫০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up