| শিরোনাম: |
ভূমিকম্প, ছবি: সংগৃহীত
স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২টা ৩৪ মিনিট ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট) ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৬ কিলোমিটার গভীরে।
কলম্বিয়ার চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা তিনি জানাননি। ভূমিকম্পের পর আরও শক্তিশালী পরাঘাত হতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বিশ্বজুড়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সান হোসে দেল পালমার গ্রামের প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ইউএসজিএসের হিসাবে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১০ কিলোমিটার। গভীর ভূমিকম্প হওয়া সত্ত্বেও এর কম্পন কয়েকশ কিলোমিটার দূরের রাজধানী বোগোতাতেও অনুভূত হয়েছে।
কম্পনের পর বোগোতার বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রাজধানীর কারাকোল রেডিওর সাংবাদিকেরা সরাসরি সম্প্রচারের সময় তাদের স্টুডিওর আসবাবপত্র কাঁপতে দেখেছেন বলে জানান। এতে ভূমিকম্পের শক্তি রাজধানীতেও স্পষ্টভাবে অনুভূত হওয়ার বিষয়টি সামনে আসে। ভূমিকম্পের পর উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৎপরতা শুরু করেছে। ধ্বংসস্তূপে কেউ আটকা পড়েছেন কি না, তা খুঁজে দেখতে এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলো নিরাপদ কি না, তা যাচাই করা হচ্ছে। সূত্র: বিবিসি
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|